প্রিন্ট এর তারিখঃ Jul 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 16, 2026 ইং
কর্ণফুলীতে জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে সোহরাব হোসেন সৈকতকে আহ্বায়ক এবং রায়হান উল করিম সাজিদকে সদস্যসচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক তৌহিদুল ইসলাম সাঈদ, সদস্যসচিব কায়েস আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত কমিটিতে মুজিবুর রহমান ও ফারদিন আলম শিহাবকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া আব্দুর রহমান মাউন ও মোহাম্মদ আকাশকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব এবং সাজ্জাদ হোসেনকে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির নেতারা বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির কার্যক্রম আরও গতিশীল করতে তাঁরা কাজ করবেন। পাশাপাশি শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট